Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আলমোড়ায় প্রবল বৃষ্টিতে ধস; ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

আলমোড়ায় প্রবল বৃষ্টিতে ধস; ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

আলমোড়া, ১ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি অব্যাহত। আলমোড়া জেলার হাবালবাগ ব্লকের ভাদুদা গ্রামে টানা বৃষ্টির জেরে ধস নামে। ধস থেকে নেমে আসা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জন। মা, তাঁর দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এই বিপর্যয় ঘটে।

জানা গেছে, টানা বৃষ্টির মধ্যে ভাদুদা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র রামের বাড়িতে ধস থেকে নেমে আসা ধ্বংসস্তূপ (পলিমাটি ও পাথর) ঢুকে পড়ে। সেসময় সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান রাজেন্দ্র রামের স্ত্রী প্রেমা দেবী (৪২), ছেলে মনীশ (১৮) এবং মেয়ে কল্পনা (১৯)।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিআরএফ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দল ও পুলিশ। প্রবল বৃষ্টির মধ্যেই তাঁরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার হয় ৩ জনের দেহ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক বিনীত পাল জানান, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে, অন্য ঘরে ঘুমিয়ে থাকা রাজেন্দ্র রাম অলৌকিকভাবে বেঁচে গেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla