Dailyhunt
(আপডেট) আলিপুরদুয়ারে সেতুর রেলিং ভেঙে ৪০ ফুট নীচে পড়ল কন্টেনার, মৃত্যু চালকের

(আপডেট) আলিপুরদুয়ারে সেতুর রেলিং ভেঙে ৪০ ফুট নীচে পড়ল কন্টেনার, মৃত্যু চালকের

আলিপুরদুয়ার, ৭ এপ্রিল (হি.স.): আলিপুরদুয়ারে মঙ্গলবার সকালে দু'টি লরির সংঘর্ষে এক কন্টেনার-লরির চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের হাসিমারার কাছে। সেতুর উপর থেকে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় একটি লরি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে হাসিমারার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে লরির সঙ্গে কন্টেনারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গিয়েছে, ওই কন্টেনারটি অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকাই উল্টোদিক আসা একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। তার অভিঘাত এতটাই বেশি ছিল যে তোর্সা সেতুর রেলিং ভেঙে কন্টেনারটি ৪০ ফুট নীচে নদীতে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় কন্টেনারের সামনের অংশ। কন্টেনারটি অত উঁচু থেকে নীচে পড়ায় অকুস্থলেই মৃত্যু হয় চালকের। পুলিশ এখনও পর্যন্ত মৃতের নাম, পরিচয় ও ঠিকানা উদ্ধার করতে পারেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla