Dailyhunt
(আপডেট) গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ছাত্রের, বিকেলে উদ্ধার দেহ

(আপডেট) গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু ছাত্রের, বিকেলে উদ্ধার দেহ

কোন্নগর, ২ মে (হি. স.):-উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর সাধুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক নাবালক ছাত্রের। মৃতের নাম উৎসব ঝা (১৬)। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাস্ত্রী নগর এলাকা থেকে দুই ভাই ও কয়েকজন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে এসেছিল উৎসব।

সকলেই কোন্নগর সাধুর ঘাটে স্নান করতে নামে। সেই সময় আচমকাই জোয়ার চলে আসায় নদীর স্রোত বেড়ে যায়। অভিযোগ, স্রোতের টানে উৎসব জলের তলায় তলিয়ে যায়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখেই চিৎকার শুরু করেন তার সঙ্গীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ কোন্নগর সাধুর ঘাট সংলগ্ন এলাকা থেকেই উৎসবের দেহ উদ্ধার করা হয়।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla