Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

(আপডেট) সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব নেই, জানালেন রিজিজু

য়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর কোনও প্রস্তাব নেই। জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার তিনি বলেন, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের বিষয়ে ১৬ থেকে ১৮ আগস্ট কোনও বিশেষ অধিবেশনও হচ্ছে না। অর্থাৎ সংসদ অধিবেশনের সময়সীমা বাড়ানোর জল্পনা খারিজ করে দিলেন রিজিজু।

এর আগে শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় সরকার নাকি সীমানা পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির কাছে তিন দিনের একটি বিশেষ অধিবেশনের প্রস্তাব দিয়েছিল। এমতাবস্থায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্টভাবে জানিয়ে দিলেন, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের বিষয়ে ১৬ থেকে ১৮ আগস্ট কোনও বিশেষ অধিবেশনও হচ্ছে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla