Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
(আপডেট)পরিবহন মন্ত্রী অর্জুন সিং - নাইট বাস সার্ভিস সূচনা করেন

(আপডেট)পরিবহন মন্ত্রী অর্জুন সিং - নাইট বাস সার্ভিস সূচনা করেন

কলকাতা, ১ অগস্ট (হি. স.): আপাত ভাবে প্রথম পর্যায়ে ১০ টি রুটে এবং তা পরীক্ষামূলকভাবেই। রাতের শহরে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ এবং নিরাপদ করতে আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় নির্বাচিত কয়েকটি রুটে চালু হচ্ছে নাইট বাস পরিষেবা। পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এই প্রকল্পের সূচনা করেন।

সেইসঙ্গে পরিবহন দফতরের তরফেও এদিন জানানো হয়েছে যে, - রোগী, তাঁদের পরিজন, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, বার ও রেস্তরাঁর কর্মী, তথ্যপ্রযুক্তি শিল্পে কর্মরত ব্যক্তি এবং রাত পর্যন্ত কর্মরত অন্যান্য যাত্রীদের কথা মাথায় রেখে এমনতর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত তালিকায় উল্লেখিত রুটগুলিতে বাস চলবে এবং নির্ধারিত রুটগুলিতে শেষ বাস ছাড়বে রাত ১০টা। এই পরিষেবার মাধ্যমে মেডিক্যাল কলেজ হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, টাটা মেডিক্যাল সেন্টার, মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, ফোর্টিস হাসপাতাল, পিয়ারলেস হাসপাতাল-সহ একাধিক সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ হাসপাতালের সঙ্গে যোগাযোগ আরও সুগম হবে।

পরিবহণ দফতরের দাবি, হাসপাতালের দর্শনার্থীদের নির্ধারিত সময় শেষ হওয়ার পর কিংবা কর্মক্ষেত্র থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার ক্ষেত্রে এই পরিষেবা নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গণপরিবহণের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাত্রীদের এই পরিষেবা ব্যবহারের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দফতরের আশ্বাস, যাত্রীদের সাড়া ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে রাতের গণপরিবহণ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla