Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

আর জি করকাণ্ডে অভিযুক্ত পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার

ত্তর ২৪ পরগনা, ৩ সেপ্টেম্বর (হি. স. ) : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের অভিযোগে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরু থেকে অভিযান চালিয়ে তাকে জালে তোলা হয়।

এর আগে ওড়িশার বিভিন্ন জায়গা, হায়দরাবাদে সোমনাথ দে-র খোঁজে তল্লাশি করেছিল পুলিস।

এদিন বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে তোলা হবে সোমনাথ দে-কে।

উল্লেখ্য, এর আগে অভয়া খুনের তথ্যপ্রমাণ ধ্বংসের অভিযোগে গ্রেফতার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। একই সঙ্গে গ্রেফতার করা হয় নির্মল ঘোষের ঘনিষ্ঠ তথা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla