Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আরামবাগের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে খাদ্য দফতরের হানা

আরামবাগের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে খাদ্য দফতরের হানা

আরামবাগ ,২ সেপ্টেম্বর (হি.স.): আরামবাগ মহকুমার বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালাল হুগলি জেলা খাদ্য দফতরের আধিকারিকরা। বুধবার আচমকা এই অভিযানে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্যসামগ্রীর সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়।

আধিকারিকরা একাধিক রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে গিয়ে রান্নাঘর, ব্যবহৃত কাঁচামাল, মিষ্টি তৈরির উপকরণ এবং খাবার সংরক্ষণের পদ্ধতি পরীক্ষা করেন। পাশাপাশি, দোকানগুলিতে খাদ্যসামগ্রীর মেয়াদ ও লাইসেন্স সংক্রান্ত নথিও খতিয়ে দেখা হয়।

অভিযানের সময় কয়েকটি দোকান থেকে খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। কোথাও কোনও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।

খাদ্য দফতরের আধিকারিকরা ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি করা এবং নিম্নমানের বা ভেজাল উপকরণ ব্যবহার না করার নির্দেশ দেন। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla