Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি-র টিম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি-র টিম

কলকাতা, ৩০ মে (হি.স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল সিআইডি -র একটি বিশেষ টিম। শনিবার দুপুরে কলকাতার হরিশ মুখার্জি রোডে অবস্থিত তাঁর 'শান্তিনিকেতন' নামক বাসভবনে যান তদন্তকারীরা।

সূত্রের খবর, বিধানসভার বহুচর্চিত 'সই কাণ্ড' বা স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তের সূত্র ধরেই তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করতে এবং এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি আধিকারিকরা তাঁর বাড়িতে এসেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে হরিশ মুখার্জি রোড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla