Dailyhunt
অসম ও কেরলমে বৃহস্পতিতে ভোট, পুদুচেরিতে আগামীকাল নির্বাচন

অসম ও কেরলমে বৃহস্পতিতে ভোট, পুদুচেরিতে আগামীকাল নির্বাচন

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): অসম, কেরল এবং পুদুচেরিতে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। উত্তর-পূর্বের রাজ্যের অসমে এক দফায় হবে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণ ভারতের রাজ্য কেরলম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এই মুহূর্তে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।

বুধবার ইভিএম নিয়ে পোলিং বুথের উদ্দেশ্যে রওনা হন ভোটকর্মীরা। ভোটগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে।

অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে একদফাতেই হবে ভোটগ্রহণ। সর্বত্রই গণনা ও ফলপ্রকাশ ৪ মে। অসমে মোট আসন ১২৬টি। কেরলমে বিধানসভা আসনের সংখ্যা ১৪০টি এবং পুদুচেরিতে ৩০টি আসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla