Dailyhunt
অসমে ১৭.৮৭ শতাংশ, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

অসমে ১৭.৮৭ শতাংশ, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): কেরলম, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সকাল ৯টা পর্যন্ত অসমে ১৭.৮৭ শতাংশ, কেরলে ১৬.২৩ শতাংশ এবং পুদুচেরিতে ১৭.৪১ শতাংশ ভোট পড়েছে।

তিন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। সকাল ৯টা পর্যন্ত কর্নাটকের দেবনাগরী দক্ষিণ এবং বাগালকোট কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৯.০১ শতাংশ এবং ১১.৮৭ শতাংশ। নাগাল্যান্ডের কোরিডাং কেন্দ্রে ভোট পড়েছে ১৯.৮০ শতাংশ। আর ত্রিপুরার ধর্মনগরে ভোট পড়েছে ১৫.৬৩ শতাংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla