
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর সঞ্জয় মালহোত্রা আমেরিকার নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে আয়োজিত জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে অংশ নেন। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও আর্থিক অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে বিশ্বজুড়ে নিজের সমকক্ষদের সঙ্গে আলোচনা করেন।
এছাড়া, এফএমসিবিজি বৈঠকের ফাঁকে গভর্নর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড্যান কাটজের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ

