Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাগবেড়ায় সড়ক দুর্ঘটনায় ওষুধের দোকানের মালিকের মৃত্যু

বাগবেড়ায় সড়ক দুর্ঘটনায় ওষুধের দোকানের মালিকের মৃত্যু

পূর্ব সিংভূম, ১ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের বাগবেড়া থানা এলাকার রোড নম্বর ৬-এর বাসিন্দা ৪৩ বছরের ওমপ্রকাশ সিং সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। সোমবার গভীর রাতে এই দুর্ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিত্যপুরে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে।

সোমবার রাতে দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফিরছিলেন ওমপ্রকাশ। রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আদিত্যপুর থেকে বাগবেড়ার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। রোড নম্বর ৬-এ বাড়ির দিকে ঘোরার সময় আচমকাই তাঁর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। বাইক থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় টাটা মেন হাসপাতাল (টিএমএইচ)-এ নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর বাগবেড়া থানায় দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla