Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

বজবজের জিমস হাসপাতাল পরিদর্শনে লকেট, 'আয়ুষ্মান ভারত' রূপায়ণে জোর বিজেপির

​কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) :দক্ষিণ ২৪ পরগনার বজবজের জিমস হাসপাতালে পরিদর্শনে গেলেন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা পরিষেবার পরিকাঠামো এবং সাধারণ রোগীদের জন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।​পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলেন লকেট।

রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে কোনও ধরনের অসুবিধা হচ্ছে কি না, হাসপাতালের বিভিন্ন বিভাগে পরিষেবার পরিস্থিতি কেমন- সে বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি, সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলির সুবিধা যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন বিজেপি নেত্রী।​বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার উপর জোর দেন লকেট। তাঁর বক্তব্য, কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুযোগ থেকে যাতে কোনও যোগ্য মানুষ বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পরিষেবার পরিধি বাড়ানো এবং প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার বিষয়টিও উঠে আসে।​পরিদর্শন শেষে লকেট জানান, মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলিও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla