Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বর্ষার আগে পূজালির লকগেট ও নিকাশি ব্যবস্থা পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

বর্ষার আগে পূজালির লকগেট ও নিকাশি ব্যবস্থা পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

পূজালি , ২ জুন (হি. স.): আসন্ন বর্ষা মরসুমে জলাবদ্ধতা রোধ এবং নিকাশি ব্যবস্থাকে আরও কার্যকর করতে দক্ষিণ ২৪ পরগনার পূজালি এলাকায় গুরুত্বপূর্ণ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তিনি পূজালি সুইলিস গেট এবং চরিয়াল সুইলিস গেট পরিদর্শন করে এলাকার বর্তমান জলনিকাশি পরিস্থিতি খতিয়ে দেখেন।পরিদর্শনের সময় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে নিকাশি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

তিনি সুইলিস গেটগুলির কার্যকারিতা, খাল ও নালার অবস্থা এবং বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশনের সক্ষমতা নিয়ে পর্যালোচনা করেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার বিষয়েও তিনি খোঁজখবর নেন।পরিদর্শন শেষে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন মন্ত্রী। বৈঠকে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, খাল ও নালার নিয়মিত রক্ষণাবেক্ষণ, জলপ্রবাহ স্বাভাবিক রাখা এবং বর্ষাকালে সম্ভাব্য জল জমার সমস্যা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মন্ত্রী জানান, বর্ষার সময় সাধারণ মানুষ যাতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার না হন, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং নিকাশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla