ভাগলপুর, ৪ এপ্রিল (হি.স.) : বিহারের ভাগলপুর জেলায় বাইক ও ট্রাক্টরের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার নারায়ণপুর ব্লকের পাহাড়পুর চকের উত্তরে কাপুরি বাঁধের কাছে রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গীতা দেবী (৫৫), তিনি রায়পুরের মহেশ শর্মার স্ত্রী।
আহতের নাম মিশন দেবী। সম্পর্ক তিনি মৃতের পুত্রবধূ। জানা গেছে, তিনি পুত্রবধূকে নিয়ে বাইকে করে শনিবার ভোরে রায়পুরের বাড়ি থেকে কোসি দিয়ারা মাঠে গম কাটতে যাচ্ছিলেন। একটি ট্রাক্টর তাঁদের বাইকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। পুত্রবধূ গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধীন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
