Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কখন এবং কীভাবে কিনবেন

ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কখন এবং কীভাবে কিনবেন

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.):

আগামী মাসের ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত ও ব্রাজিলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। প্রস্তুতিমূলক এই ম্যাচটি দেখার জন্য ভারতীয় ফুটবল সমর্থকরা উন্মুখ হয়ে আছে।

ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট কখন এবং কীভাবে কিনবেন?

ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের টিকিট বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪:০০ টা থেকেই District by zomato -র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপে ম্যাচের টিকিটের জন্য আলাদা উইন্ডো করে দেওয়া হয়েছে। এমনকি, টিকিট ছাড়লেই যাতে ফুটবলপ্রেমীরা যাতে দ্রুত জানতে পারেন, সেজন্য 'Notify Me' অপশনও রয়েছে। ফলে, টিকিট কাটা খুবই সহজ।

তবে টিকিটের দাম এখনও জানায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর অনুযায়ী, টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ১০০০ টাকা। মাঝামাঝি একটি স্লটের দাম ২০০০-২৫০০ টাকার মধ্যে হতে পারে এবং আরেকটি ৫০০০ টাকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভিভিআইপি বক্সের টিকিটের দাম হতে পারে ২২০০০-২৫০০০ টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla