Dailyhunt

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ কালিয়াগঞ্জে

ত্তর দিনাজপুর , ৮ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কালিয়াগঞ্জের মালগাঁও পঞ্চায়েতের কালুডাঙা এলাকার ঘটনা। কালুডাঙার ১৯০ নম্বর বুথে ৪১৭ জন ভোটারের মধ্যে ১৪১ জনের নাম বাদ যাওয়ায় জাতীয় পতাকা হাতে কালিয়াগঞ্জ দুর্গাপুরগামী রাজ্য সড়ক অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আইসি ও যুগ্ম বিডিও বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর প্রায় দুঘণ্টা পরে পথ অবরোধ উঠে যায়। কালিয়াগঞ্জের বিডিও বলেন, যাঁদের নাম বাদ গেছে তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla