Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিদায়ী সিডিএস-কে গার্ড অফ অনার, চৌহানকে বললেন কর্মজীবন চমৎকার ছিল

বিদায়ী সিডিএস-কে গার্ড অফ অনার, চৌহানকে বললেন কর্মজীবন চমৎকার ছিল

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): বিদায়ী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহানকে শনিবার সাউথ ব্লকের লনে গার্ড অফ অনার দেওয়া হয়। সিডিএস পদ থেকে অবসর নেওয়ার প্রাক্কালে নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মারকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনিল চৌহান এদিন বলেন, সিডিএস হিসেবে তাঁর কর্মজীবন অত্যন্ত চমৎকার ছিল।

বিদায়ী সিডিএস জেনারেল অনিল চৌহান বলেন, তিন-বাহিনীর গার্ড অফ অনার-এর মাধ্যমে অবসর গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। গার্ড অফ অনার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার উর্দিধারী সহকর্মী ও চিরদিনের সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে, আমি উর্দি পরে শেষবারের মতো যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলাম। পুষ্পস্তবক অর্পণের পর বন্ধু, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা আমাকে স্বাগত জানান। এটি উর্দি থেকে বেসামরিক জীবনে আমার উত্তরণের প্রতীক। আমার কার্যকাল অত্যন্ত সন্তোষজনক এবং চমৎকার ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla