Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিধ্বস্ত মরসুম শেষে লখনউয়ের নেতৃত্ব ছাড়লেন পন্থ

বিধ্বস্ত মরসুম শেষে লখনউয়ের নেতৃত্ব ছাড়লেন পন্থ

Hindusthan Samachar 0 months ago

নয়া দিল্লি , ৩০ মে(হি.স.): বিধ্বস্ত মরসুম শেষে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছেড়েছেন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার ঋষভ পন্থ। তার দায়িত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ মেনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

লখনউ বিষয়টি শুক্রবার (২৯ মে) এক্সে এক পোস্টে জানিয়েছে। পন্থ অধিনায়ক হিসেবে যে অবদান রেখেছেন, লখনউ সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

লখনউয়ের ডিরেক্টর টম মুডি বলেছেন, 'ঋষভ পন্থ এই অনুরোধটি ফ্র্যাঞ্চাইজির কাছে করেছিলেন এবং আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি।'

২০২৫ মরসুমকে সামনে রেখে ভারতের উইকেটরক্ষক এই ব্যাটারকে লখনউ ২৭ কোটিতে দলে নিয়েছিল। সর্বোচ্চ দামির ট্যাগ লাগার পর থেকেই ফর্মহীন ছিল পন্থ। গত মরসুমে করেছিলেন কেবল ২৬৯ রান, এবার একটু উন্নতি করে ৩১২।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla