Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বৃষ্টিতেই বেহাল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর প্রবেশপথ

বৃষ্টিতেই বেহাল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর প্রবেশপথ

হুগলি , ২ মে (হি.স.): শনিবার সন্ধ্যার প্রবল বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল- এর প্রধান প্রবেশপথ। হাঁটু সমান জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

হাসপাতালে ঢোকা-বেরোনোর একমাত্র পথে জল জমে থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে।

বিশেষ করে বয়স্ক রোগী, শিশু এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি বলে অভিযোগ। ফলে প্রতি বারই একই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও রোগীদের পরিজনরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla