Dailyhunt
বুদ্ধ পূর্ণিমায় শান্তির বার্তা, জ্ঞানই সব সমস্যার সমাধান: নেপালের প্রধানমন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় শান্তির বার্তা, জ্ঞানই সব সমস্যার সমাধান: নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ১ মে (হি.স.): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি ও জ্ঞানের বার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জীবনের প্রতিটি যাত্রা হওয়া উচিত সমস্যার সমাধানের পথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি গৌতম বুদ্ধের বাণী উদ্ধৃত করে লেখেন, "দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবারণ আছে এবং দুঃখ নিবারণের পথও আছে।" তাঁর মতে, বুদ্ধের দেখানো পথই মানব জীবনের দুঃখ দূর করার একমাত্র উপায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, অন্ধকার আসলে আলোর অভাব মাত্র-যখন জ্ঞানের আলো আসে, তখন অন্ধকার নিজেই দূর হয়ে যায়। তাই মানুষের উচিত সেই জ্ঞানের আলো খুঁজে বের করা এবং তার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজা।

তিনি বিশ্ব শান্তির কামনা করে জানান, বুদ্ধের জন্মভূমি হিসেবে নেপাল সর্বদা অহিংসা ও শান্তির পক্ষে থেকেছে।

বার্তার শেষে তিনি বলেন, "সত্যিকারের বিপ্লব 'ক' থেকে নয়, 'জ্ঞ' থেকে শুরু হয়, আর সেই 'জ্ঞ' হল জ্ঞান।"

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla