Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর ফলে ৫০ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে : প্রহ্লাদ জোশী

য়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): 'পিএম সূর্য ঘর : মুফত বিজলি যোজনা'-র আওতায় সারা দেশে ৫০ লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার) স্থাপনের সুবিধা পেয়েছেন। ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর ফলে ৫০ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী মঙ্গলবার বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি স্বচ্ছ ও জ্বালানি-সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি উল্লেখ করেন, ১৯ লক্ষেরও বেশি পরিবার এখন 'শূন্য বিদ্যুৎ বিল'-এর সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান, বর্তমানে ২৫ হাজারেরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং ৮১ হাজারেরও বেশি রাজ্য সরকারি ভবন বাড়ির ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

কেন্দ্রীয় নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, প্রতি ছয় দিনে এক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। মন্ত্রক আরও জানায়, চলতি বছরের জুলাই মাসে ৫ লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। গত নয় মাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের গতি ৩.২ গুণ বৃদ্ধি পেয়েছে এবং জুলাই মাসে প্রতিদিন ১৬ হাজারেরও বেশি ইউনিট স্থাপন করা হয়েছে। এই গতি বজায় রাখার লক্ষ্যে, 'ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার'-এর মাধ্যমে সুবিধাভোগীদের সরাসরি ২৮ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করা হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla