উত্তর দিনাজপুর, ২ জুলাই (হি.স.): শিলিগুড়িগামী একটি ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর তিনমাইল বাস স্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মন্টু সিংহ। তিনি স্থানীয় লালুগছ এলাকার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মন্টু সিংহ তাঁর বাইক নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় শিলিগুড়ির দিকে যাওয়া একটি দ্রুতগতির ট্যাঙ্কারের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে ট্যাঙ্কারের চাকার তলায় চলে যান ওই যুবক। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
