Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে উত্তরবঙ্গও

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, ভিজবে উত্তরবঙ্গও

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.): মঙ্গলবার রাজ্যের বিভিন্ন অংশে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র দক্ষিণবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছে।

পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা হাওয়াসহ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে সারা দিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে।

রাজ্যের বেশিরভাগ অংশে এদিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ থেকে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla