
দ্বারভাঙা, ২ সেপ্টেম্বর (হি.স.): বিহারের দ্বারভাঙা জেলার সিংহওয়াড়া থানা এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮.৭৩৮ কেজি মাদক (গাঁজা) সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় মাদক পাচার চলার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালায় সিংহওয়াড়া থানার পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মাদক (গাঁজা) উদ্ধার হয়।
ধৃতদের পরিচয় মুজাফফরপুর জেলার গাইঘাট থানা এলাকার বাহাদুরপুরের বাসিন্দা পাপ্পু রায় এবং মিনাপুর থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ গাফফার হিসেবে জানা গিয়েছে।
দু'জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ। জেলার মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দ্বারভাঙা পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

