Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দেশবিরোধী মানসিকতার অবসান ঘটবে : দিলীপ ঘোষ

দেশবিরোধী মানসিকতার অবসান ঘটবে : দিলীপ ঘোষ

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি-র প্রবীণ নেতা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে এমন কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা দেশহিতের চেয়ে দেশবিরোধী চিন্তাভাবনা এবং মৌলবাদী মতাদর্শকে বেশি প্রাধান্য দিয়ে আসছে।

তবে বর্তমান সময়ে দেশের বহু অংশ থেকেই এই ধরনের মানসিকতা অনেকটাই নির্মূল হয়েছে।

দিলীপ ঘোষ আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আজও কিছু মানুষ এই ধরণের চিন্তাভাবনাকে 'প্রগতিশীলতা' ও 'আধুনিকতা'-র রূপ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে দিন বদলাচ্ছে এবং নতুন চিন্তাভাবনার সাথে সাথে এই পরিস্থিতিরও পরিবর্তন ঘটবে।

তিনি উল্লেখ করেন, বাংলায় দেওয়ালে দেওয়ালে স্লোগান এবং নিজেদের মতামত লেখার এক দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সাধারণ মানুষের নিজেদের মত প্রকাশের স্বাধীনতাও রয়েছে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে বা অন্য কোনো স্থানে দেশবিরোধী স্লোগান লেখা এবং তা প্রচার করার অনুমতি কিছুতেই দেওয়া যায় না।

তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে দেশপ্রেম, ইতিবাচক চিন্তাভাবনা এবং একটি সুস্থ-স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla