Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত রায়গঞ্জের কিছু অংশ

ত্তর দিনাজপুর, ১ মে (হি স): ভরা গ্রীষ্মে আবহাওয়ার খামখেয়ালি মনোভাব। রাজ্যের জেলায় জেলায় ঝড়বৃষ্টির দাপট চলছে। তার জেরে ২-৩ দিন ধরে অনেকটাই বিপর্যস্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। কোথাও ভেঙেছে গাছ, কোথাও আবার ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি।

বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া দুর্যোগের দাপটে রায়গঞ্জে বহু ক্ষয়ক্ষতি হয়।

লাগাতার বৃষ্টিতে একাধিক গাছ ভাঙার পাশাপাশি রাতে শহরের বহু এলাকায় জল জমে যায়। সকাল হলে সেই জল নেমে গেলেও আরও পরিষ্কার হয় ক্ষয়ক্ষতির ছবি। শহরের বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া গাছ দেখা যায়।

কোথাও কোথাও গাছপালা ভেঙে কিছু দোকানেরও ক্ষতি হয়। দেবীনগর কালীবাড়ি অঞ্চলে যেমন কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি। সেই সঙ্গেই বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে সমগ্র এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ দফতরের কর্মীরা গাছের ডাল কেটে বিদ্যুৎ সংযোগ ফেরানোর কাজ শুরু করেন। এই এলাকায় গাছ ভেঙে পড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার কিছু কাজ করলেও শুক্রবারও রায়গঞ্জের জনজীবন নানাভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla