Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এনডিএ-র মঙ্গল মিলন বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

এনডিএ-র মঙ্গল মিলন বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয় মঙ্গলবার। সাপ্তাহিক এই বৈঠকের নাম রাখা হয় মঙ্গল মিলন। সংসদের গ্রন্থাগার ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে হয় এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং এনডিএ-র অন্যান্য নেতারা এনডিএ-র সংসদীয় দলের বৈঠক 'মঙ্গল মিলন'-এ যোগ দেন।

এছাড়াও তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় প্রমুখ এদিনের বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই বসেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla