Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

গণনার আগে দেবীদর্শনে মন্দিরে তপনের বিজেপি প্রার্থী

ক্ষিণ দিনাজপুর, ৩ মে (হি.স.): বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন রবিবার আধ্যাত্মিক পথেই হাঁটলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরায় টুডু। রবিবার সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পতিরামের ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। মা বিদ্যেশ্বরীর আশীর্বাদ নিয়ে নিজের জয় এবং রাজ্যে পরিবর্তনের প্রার্থনা জানান এই বিজেপি নেতা।

এদিন সকাল থেকেই পতিরামের বিদ্যেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথা মেনে পুজো দেন বুধরায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পতিরাম অঞ্চলের মন্ডল সভাপতি-সহ স্থানীয় একঝাঁক কর্মী ও সমর্থক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla