Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গৌতমবুদ্ধনগরে পণের দাবিতে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

গৌতমবুদ্ধনগরে পণের দাবিতে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

নয়ডা, ২ সেপ্টেম্বর (হি.স.) : পণের দাবি পূরণ না হওয়ায় এক গৃহবধূকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডার বাদলপুর থানা এলাকার দ্বারকা সিটি কলোনিতে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলন্দশহরের বাসিন্দা চন্দ্রপ্রকাশের মেয়ে রচনার সঙ্গে প্রায় এক বছর আগে বাদলপুর এলাকার বাসিন্দা আকাশের বিয়ে হয়।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে আসছিলেন। অভিযোগ, সেই দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার রাতে রচনাকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বাদলপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla