Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

গেঞ্জি কারখানার বয়লার বিস্ফোরণে মৃত এক শ্রমিক

ত্তর ২৪ পরগনা, ৩১ জুলাই (হি.স.): শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কারখানা শ্রমিক। একটি গেঞ্জি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় আরও এক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, দত্তপুকুর থানা এলাকার তালধারিয়া ঘোষপাড়ার ওই কারখানায় অন্যান্য দিনের মতোই কাজ চলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাপড় রং করার সময় বয়লারের ভেতর মাত্রাতিরিক্ত বাষ্পচাপ তৈরি হয়। সেই অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বয়লারে। ঘটনার সময় সঞ্জয় সামন্ত (৫৫) নামের ওই শ্রমিক এবং তাঁর অন্য এক সহকর্মী বয়লারের একেবারে কাছাকাছি কাজ করছিলেন। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সঞ্জয়বাবু ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার পরই এলাকার বাসিন্দারা কারখানার মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বয়লারটির কোনও রকম রক্ষণাবেক্ষণ করা হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, এই অঞ্চলে গজিয়ে ওঠা বহু ছোট-বড় কারখানাতেই নিয়ম করে যন্ত্রপাতি পরীক্ষা করা হয় না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla