Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গোঘাটে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন, সচেতনতা শিবিরে মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে আলোচনা

গোঘাটে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন, সচেতনতা শিবিরে মাতৃদুগ্ধের উপকারিতা নিয়ে আলোচনা

আরামবাগ , ৫আগস্ট (হি.স.): গোঘাটে আইসিডিএস-এর উদ্যোগে পালিত হলো মাতৃদুগ্ধ দিবস। গোঘাট-১ নম্বর ব্লকের আকতপুর আইসিডিএস কেন্দ্রে এই উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট-১ নম্বর ব্লকের সিডিপিও শ্যামল পাল, আইসিডিএস কর্মী ও সুপারভাইজার, আশা কর্মীরা।

পাশাপাশি এলাকার শিশু ও মায়েদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিনের কর্মসূচিতে মায়েদের সামনে মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুর প্রাথমিক পুষ্টি এবং শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের সঠিক পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা নিয়েও মায়েদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে মায়েদের উদ্দেশে মাতৃদুগ্ধ সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা দূর করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন থাকার বার্তাও দেওয়া হয়।

সচেতনতামূলক এই কর্মসূচির মাধ্যমে এলাকার মা ও পরিবারের সদস্যদের মধ্যে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla