Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গ্যাস সংযোগের কাজ চলাকালীন আগুন, দগ্ধ দুই শ্রমিক

গ্যাস সংযোগের কাজ চলাকালীন আগুন, দগ্ধ দুই শ্রমিক

পূর্ব সিংভূম, ২ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় গ্যাস সংযোগের কাজ চলাকালীন আগুন লেগে দগ্ধ হলেন দুই শ্রমিক। বুধবার কদমা থানা এলাকার ওয়ার্কার্স ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে রয়েছেন কাপালি এলাকার বাসিন্দা গুলাম কাদির এবং সাত্তার আনসারি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আহত সাত্তার আনসারির দাবি, একটি আবাসনে রান্নার গ্যাসের পাইপ সংযোগের কাজ চলছিল। সেই সময় দেওয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বেরিয়ে আসা স্ফুলিঙ্গ গ্যাস পাইপের লিকেজের সংস্পর্শে আসতেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের কবলে পড়ে দগ্ধ হন দুই শ্রমিক।

ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সাহায্যে দ্রুত দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এমজিএম হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla