Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হাইলাকান্দিতে জনগণনা-২৭ উপলক্ষ্যে অনুষ্ঠিত 'সেনসাস পে চর্চা'

হাইলাকান্দি (অসম), ১ আগস্ট (হি.স.) : জনগণনা-২০২৭-এর প্রস্তুতি পর্বকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলাশাসক জয় বিকাশের পৌরোহিত্যে 'সেনসাস পে চর্চা' শীর্ষক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জেলাশাসক জনগণনা-২০২৭-এর সফল বাস্তবায়নের জন্য সময়মতো সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি জেলার সকল সরকারি দফতরের প্রধানদের নিজ নিজ অধীনস্থ আধিকারিক এবং কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে সেল্ফ এনুমারেশন (স্বগণনা) সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট তথ্য দ্রুত জেলা জনগণনা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেন।

এছাড়া, জনগণনা-২০২৭ সংক্রান্ত যে কোনও কারিগরি সহায়তা বা তথ্যের প্রয়োজনে জেলা জনগণনা শাখার টেকনিক্যাল সহকারী মানিষা দেব (মোবাইল নম্বর ৮৭২৪৮৪৭২৬২) এবং সুরজ দেবনাথ (মোবাইল নম্বর ৮৪৭৪৮১৫১৫৩)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল দফতরকে জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণনা-২০২৭-এর প্রস্তুতি ও স্বগণনা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রসারের আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla