Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হরিদ্বারে হোটেলের ঘর থেকে যুগলের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রিদ্বার, ২৯ মে ( হি. স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারের একটি হোটেল থেকে উদ্ধার যুগলের মৃতদেহ । শুক্রবার দুপুরে রূরকির ডবল ফাটক এলাকার একটি হোটেলে যুগলের দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণের নাম সাগর, তিনি নাথুখেড়ির বাসিন্দা।

মৃত তরুণী লঁঢৌরা এলাকার বাসিন্দা ।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডবল ফাটক স্থিত ওই হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুগল হোটেলের একটি ঘর ভাড়া নিয়েছিলেন। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা ঘরটি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। এরপর দুপুর ১২টায় পরও ঘরের দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া না মেলায় হোটেল কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খোলে এবং দুজনকে ঘরে পড়ে থাকতে দেখে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খেয়ে মৃত্যু হয়। দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে পারিবার এই সম্পর্ক মেনে না নেওয়ার কারণেই তারা চরম পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla