
হরিদ্বার, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারের মঙ্গলৌর থানা এলাকার টান্ডা বনেড়া রোডের মালানপুরা এলাকায় এক বিবাহিতা মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয়।
মৃতার নাম অনীশা। তিনি মালানপুরা এলাকার বাসিন্দা অনীশের স্ত্রী।
পরিবারের দাবি, এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

