
আরামবাগ , ২ সেপ্টেম্বর (হি.স.): বুধবার খানাকুল বিধানসভার অন্তর্গত হরিশচক পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল বুধবার। নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে।
নির্বাচনকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান তিনি এবং সমবায় সমিতির মাধ্যমে এলাকার কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার বার্তা দেন।
বিজেপির মনোনীত ৯ প্রার্থীর এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে স্থানীয় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সমবায় সমিতির আগামী দিনের কার্যক্রম কীভাবে এগোয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

