Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

হরিয়ানায় কমনওয়েলথ গেমসের দাবিতে কংগ্রেস, বিজেপিকে নিশানা

য়াদিল্লি, ৪ আগস্ট (হি. স.): ২০৩০ সালের কমনওয়েলথ গেমস হরিয়ানায় আয়োজনের দাবিতে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা-সহ দলের একাধিক নেতা।

দীপেন্দ্র হুডা বলেন, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পাওয়ায় দেশ গর্বিত। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে হরিয়ানার খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ৫০ শতাংশেরও বেশি পদক জিতেছেন।

এবারের কমনওয়েলথ গেমসেও ১৩টি সোনার পদকের মধ্যে সাতটিই এসেছে হরিয়ানার খেলোয়াড়দের হাত ধরে। তাই ক্রীড়াক্ষেত্রে সব রাজ্যের প্রতি সমান দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সরকারের 'রাজধর্ম' পালন করা উচিত বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, গুজরাতে কমনওয়েলথ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা কেন্দ্রকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন প্রকল্পের মতো এ ক্ষেত্রেও সমস্ত চুক্তি গুজরাতের ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হবে। এমনকি বারাণসীর রেশম শিল্পের সুবিধাও গুজরাতে চলে যাবে বলে তিনি কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, গুজরাত দেশের অংশ হলেও সমগ্র দেশকে সমান গুরুত্ব দেওয়া উচিত।

এদিন উপনির্বাচনের ফলাফল নিয়েও বিজেপিকে নিশানা করেন পবন খেরা। তাঁর দাবি, দেশের মানুষ বিজেপিকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে তাদের বিদায়ের সময় এসে গিয়েছে।

এদিকে, বিহার ও মধ্যপ্রদেশের উপনির্বাচনের ফল প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, বিজেপির কর্মীদের আর কিছুই অবশিষ্ট নেই। তাঁর দাবি, প্রশাসনের প্রভাব, অনিয়ম বা ইভিএম নিয়ে কোনও বিতর্ক ছাড়াই ভোট হওয়ায় জনরোষের প্রকৃত চিত্র সামনে এসেছে। এটি শুধু পরাজয় নয়, জনগণ বিজেপির প্রতি কতটা সমর্থন রাখে, তারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla