Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত একাধিক

হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত একাধিক

হিঙ্গলগঞ্জ, ১ মে (হি. স.):-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথ এলাকার পুটিয়া মঠবাড়ি কাকপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়, পরে তা সংঘর্ষের আকার নেয়।

ঘটনায় দুই পক্ষের মিলিয়ে অন্তত দুই থেকে তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় টহল শুরু করে। দুই পক্ষই প্রশাসনের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনা প্রসঙ্গে শুক্রবার হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি শহীদুল্লাহ গাজী দাবি করেন, কিছু সংবাদমাধ্যমকে ব্যবহার করে বিজেপি অপপ্রচার চালাচ্ছে। তাঁর অভিযোগ, বহু জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি বলেই তারা এখন বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।অন্যদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস অভিযোগ করেন, তৃণমূলের "গুন্ডাবাহিনী" বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, বিজেপি শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিল এবং সাধারণ মানুষও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে চান। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla