Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার 'জাতীয় ক্রীড়া দিবস' উপলক্ষে সমস্ত ক্রীড়াপ্রেমীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী বলেন, "ক্রীড়াবিদদের নিষ্ঠা, আবেগ ও সংকল্প সমগ্র দেশকে গৌরবান্বিত করে। আমরা কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ জি-কেও শ্রদ্ধা নিবেদন করছি, যাঁর অসাধারণ প্রতিভা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।"

প্রসঙ্গত, মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী (২৯ আগস্ট, ১৯০৫) উপলক্ষে এই দিনটি উদযাপিত হয়। তিনি ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিক গেমসে ভারতকে স্বর্ণপদক এনে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

কেন্দ্রীয় সরকার ২০১২ সালে প্রথমবারের মতো সরকারিভাবে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেছিল। এই দিনে দেশজুড়ে খেলাধুলা ও শারীরিক ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla