
জোধপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুরের কাছে মাথানিয়া এলাকার গগাড়ি পাম্পিং স্টেশনের কাছ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ইন্দিরা গান্ধী খালে ভেসে আসার পর পাম্পিং স্টেশনের জালে আটকে যায় দেহটি।
মাথানিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় ৩৪ বছর বয়সি অমরচাঁদ হিসেবে জানা গিয়েছে।
তিনি চামু এলাকার দেবাতু গ্রামের সগত নগরের বাসিন্দা। তাঁর ভাই পন্নালাল থানায় এই ঘটনায় মামলা দায়ের করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইন্দিরা গান্ধী খালে ডুবে অমরচাঁদের মৃত্যু হয়েছে। গগাড়ি পাম্পিং স্টেশনের জাল থেকে তাঁর দেহ উদ্ধার করার পর ময়নাতদন্ত করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

