Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতায় স্বাধীনতা দিবসের প্যারেডে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ঝলক, ১১টি ট্যাবেলো আকর্ষণ কেন্দ্র

কলকাতায় স্বাধীনতা দিবসের প্যারেডে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ঝলক, ১১টি ট্যাবেলো আকর্ষণ কেন্দ্র

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর প্রথমবার আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনে এবার কলকাতার রেড রোডে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের চিত্র ফুটে উঠবে। ১৫ আগস্টের কুচকাওয়াজে মোট ১১টি বর্ণাঢ্য ট্যাবেলো (প্রদর্শনীর গাড়ি) থাকবে মূল আকর্ষণ।

সরকারি আধিকারিকদের মতে, এই ট্যাবেলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, পিএম আবাসন যোজনা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা, ভিবি-জি রাম জি অ্যাক্ট, ২০২৫ সহ নতুন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে তুলে ধরা হবে।

এর পাশাপাশি, ভারতীয় জনসংগের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, অবদান ও জাতি গঠনে তাঁর ভূমিকা নিয়ে একটি বিশেষ ট্যাবেলো থাকবে।

পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ ও পঞ্চায়েত সহ রাজ্য সরকারের ১০টি দফতর নিজ নিজ উদ্যোগ ও সাফল্যের ওপর ভিত্তি করে ট্যাবেলো তৈরি করছে।

সরকারি সূত্র অনুসারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও স্বাধীনতা দিবসে সরকারি প্রকল্প নির্ভর ট্যাবেলো বের করা হলেও, তার সংখ্যা ছিল মাত্র ৩ থেকে ৪টির মধ্যে সীমিত। কিন্তু এবার ট্যাবেলোর সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে।

রেড রোডে মূল অনুষ্ঠানটি ১৫ আগস্ট সকাল ১০:৩০ টায় শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করবেন। এর পরে প্যারেড, ট্যাবেলো প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদযাপন চলাকালীন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও ব্যবস্থা রাখা হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রায় এক ঘণ্টা ধরে চলবে।

অনুষ্ঠানে কলকাতা পুরনিগমের বিভিন্ন জনসেবা ও পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তাও ট্যাবেলোর মাধ্যমে তুলে ধরা হবে।

এদিকে, সম্প্রতি রাজ্যে জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবস উদযাপনে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, রেড রোড ও পার্শ্ববর্তী এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা বলয়, উন্নত নজরদারি ব্যবস্থা এবং পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla