কলকাতা, ৩১ মে (হি.স.): রবিবার হুগলির চণ্ডীতলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে দেখে 'চোর' স্লোগান ওঠে। সেই স্লোগানের মধ্যেই কল্যাণের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে ঘটনাস্থলেই মাঝরাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। তিনি অভিযোগ করেন, বারবার টার্গেট করা হচ্ছে সাংসদদের।
কল্যাণের ওপর হামলার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী। রবিবার তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, গতকাল বিজেপি সমর্থকরা তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নৃশংস হামলা চালায় এবং তাঁকে গণপিটুনি দেয়। সেই ভয়াবহ ভিডিওগুলো এখন সর্বজনসমক্ষে রয়েছে। আজ লোকসভায় আমাদের মুখ্য সচেতক কল্যান বন্দ্যোপাধ্যায়ও বিজেপির একটি পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
