Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কল্যাণের বাড়িতে মমতা, দলীয় সাংসদের স্বাস্থ্যের খোঁজ নিলেন দলনেত্রী

কল্যাণের বাড়িতে মমতা, দলীয় সাংসদের স্বাস্থ্যের খোঁজ নিলেন দলনেত্রী

হুগলি, ৩১ মে (হি.স.): হুগলির চণ্ডীতলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে দেখে 'চোর' স্লোগান ওঠে। সেই স্লোগানের মধ্যেই কল্যাণের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে ঘটনাস্থলেই মাঝরাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। তিনি অভিযোগ করেন, বারবার টার্গেট করা হচ্ছে সাংসদদের।

কল্যাণের ওপর হামলার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কল্যাণের বাড়িতে ছোটেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কল্যাণ ব্যানার্জির বাড়িতে গিয়ে তাঁর শরীরের খোঁজখবর নেন মমতা। কল্যাণের শারীরিক পরিস্থিতি বর্তমানে কেমন আছে সে সম্পর্কেও খোঁজ নেন তৃণমূল সুপ্রিমো।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla