
লখনউ, ৩১ মে (হি.স.): রবিবার হুগলির চণ্ডীতলায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। সেখানেই তাঁকে দেখে 'চোর' স্লোগান ওঠে। সেই স্লোগানের মধ্যেই কল্যাণের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে ঘটনাস্থলেই মাঝরাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। তিনি অভিযোগ করেন, বারবার টার্গেট করা হচ্ছে সাংসদদের।
কল্যাণের ওপর হামলার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
অখিলেশ রবিবার সমাজ মাধ্যমে জানান, বিজেপির মনে রাখা উচিত, যে হিংসাত্মক রাজনীতিকে তারা দুধ-কলা খাইয়ে লালন-পালন করছে, সেটি আসলে বিষাক্ত সাপ পোষার শামিল। প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির উপরে প্রাণঘাতী হামলা অত্যন্ত নিন্দনীয় ও গুরুতর ঘটনা। অখিলেশ যাদব এও দাবি করেন, পুরো বিষয়টিতে লোকসভার অধ্যক্ষের হস্তক্ষেপ করা উচিত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

