Dailyhunt

কাটিহারে সড়ক দুর্ঘটনায় মৃত তিন যুবক

কাটিহার, ৮ এপ্রিল (হি.স.) : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে বিহারের কাটিহার জেলার মুফসল থানার অন্তর্গত রজিতপুর বাইপাস এলাকায়। জানা গেছে , উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা তিন যুবকের।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নীতেশ কুমার ওরাঁও, রাজীব কুমার ও রাহুল।

তারা সকলেই মণিহরি থানা এলাকার মাহিয়ারপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে আত্মীয়। নিহতরা একই পরিবারের। অভিযোগ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-র একটি ট্রাক ভুল দিক থেকে এসে বাইকটিকে ধাক্কা মারে। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ট্রাকটি ভুল দিক থেকে আসছিল বলেই জানা গিয়েছে।

পরিবারের দাবি, রাহুল সেদিনই গুজরাট থেকে বাড়ি ফিরেছিলেন এবং দুই ভাইকে স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখান থেকে তাদের কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla