Dailyhunt
কেরলমে ভোট দিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর

কেরলমে ভোট দিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর

তিরুবনন্তপুরম, ৯ এপ্রিল (হি.স.): কেরলম বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। এদিন সকালে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তিরুবনন্তপুরমের একটি ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, আমি ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং রাজ্যের সকল মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা বিপুল সংখ্যায় এগিয়ে এসে আপনাদের এই পবিত্র কর্তব্য পালন করুন।

গণতন্ত্র শুধু আমাদের মাটিতেই নয়, আমাদের হৃদয়েও গভীরভাবে প্রোথিত। আসুন, আমরা গণতন্ত্রের সেই কর্তব্যকে বাস্তবায়িত করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla