Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
খানাকুলে ফের বন্যার আশঙ্কা, ফেরিঘাট পরিদর্শনে বিধায়ক সুশান্ত ঘোষ

খানাকুলে ফের বন্যার আশঙ্কা, ফেরিঘাট পরিদর্শনে বিধায়ক সুশান্ত ঘোষ

আরামবাগ , ০২ সেপ্টেম্বর (হি.স.): খানাকুল বিধানসভা এলাকায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হওয়ায় সতর্ক প্রশাসন। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে খানাকুল বিধানসভার বিভিন্ন ফেরিঘাট ও ফেরি পরিষেবা পরিদর্শন করছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।

বিধায়ক জানান, বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও ধরনের সমস্যা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে খানাকুল বিধানসভার সমস্ত ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।

ফেরি পরিষেবা সচল রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জলস্তর, স্রোত ও সামগ্রিক পরিস্থিতির উপর প্রশাসনের আধিকারিকরা তীক্ষ্ণ নজর রাখছেন। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla