Dailyhunt
খারাপ আবহাওয়া হলদিয়ায়, নির্ধারিত সময়ে শুরু হল না প্রধানমন্ত্রীর সভা

খারাপ আবহাওয়া হলদিয়ায়, নির্ধারিত সময়ে শুরু হল না প্রধানমন্ত্রীর সভা

হলদিয়া, ৯ এপ্রিল (হি.স.): হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার জন্য নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা। তবে বিজেপি সূত্রে খবর, সাড়ে ১১টা নাগাদ মোদীর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু বুধবারের পর বৃহস্পতিবারও হলদিয়ার বিস্তীর্ণ অংশে মাঝারি বৃষ্টি হয়। সভাস্থলের কিছু জায়গায় জল জমে যায়। প্রতিকূল আবহাওয়ার কারণে মোদীর বিমান এখন কলাইকুণ্ডায় অবতরণ করতে পারেনি।

বিজেপি সূত্রে খবর, সকাল ১১টা ২০ মিনিটে কলাইকুণ্ডায় অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে কপ্টারে হলদিয়ার সভাস্থলে যাবেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আরও দু'টি সভা রয়েছে। ওই সভা দু'টিও নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হতে পারে। হলদিয়া ছাড়াও বৃহস্পতিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতেও একটি সভা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla