Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

কুপওয়ারার জঙ্গলে ফাঁস লাগানো অবস্থায় যুবকের দেহ উদ্ধার

কুপওয়ারা, ২ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার লোলাব এলাকার দরপোরা জঙ্গলে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ২৪ বছরের ওই যুবকের দেহ।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের কাছেই বসবাস করতেন ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।

মৃত যুবকের পরিচয় শওকত আহমেদ পির হিসেবে জানা গিয়েছে। ‍বয়স বছর চব্বিশ। তিনি দরপোরা লোলাবের আস্তানবুথ এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla